প্রকাশিত: Wed, Dec 27, 2023 6:34 PM আপডেট: Mon, Apr 27, 2026 8:26 PM
[১]উন্নয়নের বিভিন্ন আশ্বাস দিলেন মৌলভীবাজার-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী জিল্লুর রহমান
স্বপন দেব: [২] নির্বাচন পরবর্তী এক বছরের মধ্যে রাজনগরে পৌরসভা, বাজারে একটি দ্বিতল ভবন নির্মাণ, যেসব ইউনিয়নের উচ্চ বিদ্যালয় নেই সে সব ইউনিয়নে উচ্চ বিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।
[৩] মঙ্গলবার জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত রাজনগর উপজেলা কেন্দ্রীয় ভাষা শহীদ মিনার চত্তরে নির্বাচনী প্রচার সভায় তিনি এসব আশ্বাস দেন।
[৪] জেলা শ্রমিক লীগের সহসভাপতি কায়েছ আহমদের সভাপতিত্বে ও শ্রমিকলীগের উপজেলা কমিটির সদস্য সচিব নান্নু আহমদরে সঞ্চালনায় আয়োজিত সভা বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়ছল আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাদিকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, ছাত্রলীগের সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক সাজ্জাদ।